ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘ইওর অ্যাক্টিভিটি’

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:৩৬

সম্প্রতি নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এই ফিচারে একজন সারা দিনে কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করছেন, তা অ্যাপ নিজেই জানিয়ে দেবে। এই ফিচারের নাম ‘ইওর অ্যাক্টিভিটি’। নতুন এই ফিচারে একজন ব্যক্তি সারা দিনে কতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করেছেন, তা জানা যাবে সহজেই। এ ছাড়া দিনে সর্বোচ্চ কত সময় ইনস্টাগ্রাম ব্যবহার করতে চান, সেই সময়ও বেঁধে দিতে পারবেন ব্যবহারকারী নিজেই। ‘ইওর অ্যাক্টিভিটি’ আইকনে ট্যাপ করলে সারা দিনে ইনস্টাগ্রাম ব্যবহারের সময়ও জানা যাবে। স্ক্রিনের ডানদিকে ওপরে এ আইকন শো করবে। এ ছাড়া পুরো সপ্তাহ থেকে মাসে ইনস্টাগ্রাম ব্যবহারের একটি তালিকা থাকবে এখানে। ইতোমধ্যে ফরাসি, জার্মান, আরবি, কোরিয়, ভিয়েতনাম, ইংরেজিসহ একাধিক ভাষায় ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করা যায়। শীঘ্রই আরো কয়েকটি ভাষায় ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে।       সূত্র: ইন্ডিয়া টুডে