মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মৃত্তিঙ্গা চা বাগানে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর দেড়টার মৃত্তিঙ্গা চা বাগানের সাদারী টিলার নিজ গৃহে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে হরি কিশোন তাঁতী (৩৮) কুড়াল দিয়ে আঘাত করলে তার স্ত্রী রমি তাঁতী (৩২) ঘটনাস্থলে মারা যান। পরে কিশোন তাঁতী ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যান।
মৌলভীবাজারের এএসপি (সদর সার্কেল) মোল্লা শাহীন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
