শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের চাঞ্চল্যকর কিশোরী বীনা হত্যা মামলার আরো ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে বীনা হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হল। গ্রেফতারকৃতরা হলেন- বাকাকুড়া গ্রামের আনোয়ার হোসেন, বাবুল মিয়া, হারুন উর রশিদ, নূরে আলম, আমান উল্যাহ ও আমান উল্যাহর মা সিন্দুরী বেগম।
গত ১৯ জুলাই মঙ্গলবার রাতে বাকাকুড়া গ্রামের মফিজল হকের কন্যা বীনাকে (১৫) বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণের পর হত্যা করে পার্শ্ববর্তী জিয়াখালে তার মৃতদেহ ফেলে রাখে। হত্যার পর তার মুখ এসিডে ঝলসে দেয়া হয়। ২১ জুলাই বৃহস্পতিবার পুলিশ জিয়াখাল থেকে বীনার লাশ উদ্ধার করে।
