গোপালগঞ্জের সদর উপজেলার নকড়ির চর গ্রাম থেকে ১০০ পিস ইয়াবা ও তিন কেজি গাঁজাসহ আসাদ শেখ ওরফে হাতকাটা আসাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। আসাদ ওই গ্রামের শামসুদ হকের ছেলে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শাহাদৎ হোসেন জানান, মাদক কেনা-বেচা হবে এমন সংবাদের ভিত্তিতে নকড়ির চর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আসাদ শেখের বাড়ি থেকে ১০০ পিস ইয়াবা ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
