জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ৯

আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৬:৩৯
 
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে নয়জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার সকালে অধিদফতরের ঢাকা মেট্রো এ অভিযান পরিচালনা করে।
 
অভিযানের সময় এক হাজার ইয়াবা বড়ি এবং মাদক বহনকারীদের দুটি মোটরসাইকেল আটক করা হয়। জেনেভা ক্যাম্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এটাই প্রথম অভিযান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।
 

অধিদফতরের পরিচালক (অপারেশন) তৌফিকউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এই ক্যাম্পে এটাই প্রথম অভিযান। এখানে মাদকের বেচাকেনা হয়, এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুলসংখ্যক ইয়াবা পাওয়া না গেলেও ঢাকায় এ ব্যবসার সঙ্গে যুক্ত এমন নয়জনকে আটক করা হয়েছে। এঁদের কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে।