রায়পুরায় নকল জুসের কারখানা, একটি মিষ্টির দোকান ও একটি বেকারিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী ভূমি মো. হুমায়ুন কবির এ অভিযান পরিচালনা করেন ।
অভিযানকালে পৌর এলাকার রামনগর হাটির হোসেন মিয়া ওরফে হোসেন মুন্সীকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, পরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে মৌলভীবাজারের তপন পালের আনন্দ মিষ্টান্ন ভাণ্ডারকে ছয় হাজার ও অনীল মুজুমদারের অনিল বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
