প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়ে কথা না বলায় প্রিন্স হ্যারির দুঃখ প্রকাশ

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০৩:১৭
মা প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়ে কথা না বলার জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রিন্স হ্যারি। হেডস টুগেদার নামে একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক দাতব্য প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে আয়োজক হিসেবে এ কথা বলেন তিনি।
 
বিবিসিকে হ্যারি বলেন, যে কেউ মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ভুগতে পারে, এই অনুষ্ঠানটি তা নিয়ে আলোকপাত করার একটি সুযোগ। তিনি বলেন, ‘ভোগার বিষয়টি ঠিক আছে; কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি কথা বলছেন। এটা কোনো দুর্বলতা নয়। দুর্বলতা হলো একটি সমস্যা থাকা এবং তা স্বীকার না করা ও সমস্যাটি সমাধান না করা।’ হ্যারি আরো বলেন, এই অনুষ্ঠানটি এটা দেখানোর একটা সুযোগ যে, এমনকী রাজকীয় পরিবারের সদস্যরাসহ ‘সংকটে অবিচলিত’ ক্রীড়া ব্যক্তিত্বরাও সবার মতো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন।
 

প্রিন্স হ্যারি তার মার মৃত্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে ফার্দিনান্দকে বলেন, ‘তুমি জানো, এটা নিয়ে কথা না বলার জন্য আমি সত্যিই দুঃখপ্রকাশ করি।’ উল্লেখ্য, ১৯৯৭ সালে এক গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানা মারা যান। সেই সময় প্রিন্স হ্যারির বয়স ছিল মাত্র ১২।