পুলিশের বিশেষায়িত টিম সোয়াতের নেতৃত্বে কল্যাণপুরের জঙ্গি আস্তানায় সকাল ৮টা ১৭ মিনিটে অপারেশন 'স্ট্রোম-২৬' পরিচালনা শেষ হয়েছে। অপারেশনের এই টিমে আরো ছিল ডিবি, র্যাব, কাউন্টার টেরোরিজম, বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা, থানা পুলিশ, ডিএমপির ক্রাইম বিভাগসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
ভোর রাত পৌনে ৪টায় সোয়াত টিমের সদস্যরা বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরে কল্যাণপুর ৫ নম্বর রোডের জাহাজ বিল্ডিংয়ে অপারেশনের প্রস্তুতি নেয়। ৫টা ৫১ মিনিটে জঙ্গি আস্তানায় মূল অভিযান শুরু করে সোয়াত। এ সময় মুহুর্মুহু গুলির আওয়াজ শোনা যায়। ৬টা ৫১ পর্যন্ত এই অভিযান শেষ হয়। জঙ্গি আস্তানায় ৯ জঙ্গি নিহত হয়। সকাল ৮.১৭ মিনিটে অভিযান পরিচালনা শেষে ঘটনাস্থল ত্যাগ করে অর্ধ শতাধিক সোয়াত টিমের সদস্যরা।
অভিযান শুরুর আগে কল্যাণপুর প্রধান সড়কের বাস স্ট্যান্ড থেকে নতুন বাজার পর্যন্ত এই স্থান ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহত ৯ জঙ্গির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
