র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে পাবনার বেড়া উপজেলায় যমুনার তীরে শুরু হয়েছে যৌথ বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনী কিছু সময় আগে শুরু করেছে এ অভিযান। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে। তিনি নিশ্চিত করে বলেন, জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে।
