সাতক্ষীরা সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর এলাকায় যাত্রীবাহী বাসটির চাকা পামচার হয়ে গেলে চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি পাশ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটিতে থাকা ২০ জন আহত হন। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
