আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশে নিরাপত্তা বাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) গুরুত্বপূর্ণ এক স্থানীয় নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার প্রাদেশিক সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, সোমবার কট জেলার সার-ই-বাজার এলাকায় আফগান বিশেষ বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে সাদ ইমারাতি নিহত হয়েছেন।
ইমারাতি আইএসের ডেপুটি সামরিক প্রধানের দায়িত্বে ছিলেন এবং কট জেলায় সাম্প্রতিক সরকারি বাহিনীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
IMG0
রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার পূর্বে নানগরহর প্রদেশ অবস্থিত। ২০১৫ সালে আইএসের উত্থানের পর থেকে এই এলাকায় নিরাপত্তা বাহিনী ও আইএস জঙ্গিদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে।
IMG1
-এএফপি
