রাজশাহী-নাটোর রুটে ফের বাস চলাচল বন্ধ

আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৮:০২
নাটোর বাস মালিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে রাজশাহী থেকে ফের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস চলাচল বন্ধ রয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।
 
রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন জানান, নাটোরের বাস মালিকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে নাটোর হয়ে বাস চলাচল করতে দিচ্ছেন না নাটোরের শ্রমিকরা। ফলে রাজশাহী থেকে নাটোর হয়ে ঢাকাগামীসহ দক্ষিণ এবং উত্তরাঞ্চলের সকল রুটে বাস যেতে পারছে না। এর প্রতিবাদে রাজশাহী থেকে সব বাস বন্ধ রাখা হয়েছে।
 
প্রসঙ্গত, ঈদের কয়েকদিন আগে একই ঘটনায় নাটোর দিয়ে বাস চলাচল বন্ধ ছিল। এতে করে নওগাঁ এবং বগুড়া হয়ে ঢাকা রুটে বাস চলাচল করে।