আইএসপিআরের সঙ্গে ডিজাব’র মতবিনিময়

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২২:৩২

বিশেষ প্রতিনিধি

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের (ডিজাব) কর্মকর্তাদের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আইএসপিআর কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উভয়পক্ষের কর্মকর্তা খোলামেলা আলোচনা করেন। আইএসপিআরকে আরো গতিশীল ও সাংবাদিকবান্ধব করার জন্য পরামর্শ আদান-প্রদান করা হয়। আইএসপিআরের গুণগত মান উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন ডিজাব কর্মকর্তারা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ, বাংলাদেশ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের (ডিজাব) সভাপতি আবুল খায়ের, আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম, রেজাউল করিম শাম্মী, রাশেদুল আলম খান, গবেষণা কর্মকর্তা শাহাদাত হোসেন, ডিজাব’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।