খিলগাঁওয়ে নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা, আহত ৪

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১১:২০
 
রাজধানীর খিলগাঁওয়ের মস্তমাঝি এলাকায় আমিন মোহম্মদ ল্যান্স ডেভেলপার কোম্পানির নিরাপত্তা কর্মীদের ওপর দুর্বত্তরা হামলায় চালিয়েছে। দুর্বৃত্তদের হামলায় আবদুস সাত্তার (৪৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাদালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত একটার দিকে এই ঘটনা ঘটে। 
বুধবার খিলগাঁও থানার ওসি জানান, ডেভেলপার কোম্পানির নিরাপত্তা কর্মীরা বালি ভরাটের পাইপ পাহারা দিচ্ছিল। এসময় ১০-১৫ জন দুর্বৃত্ত তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। দুর্বৃত্তরা তাদের কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত অবস্থায় আবদুস সাত্তার (৪৫, ইকবাল হোসেন (৪২), গোলাম মোস্তাফা (৪৫), আলমগীর (৪০) ও কামালকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালসাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবদুস সাত্তার মারা যান। তার বাড়ি খিলগাঁওয়ের নাসিরাবাদ এলাকায়।