রাজধানীর মোহাম্মদপুরে জঙ্গি সংশ্লিষ্টদের সন্ধানে চালানো প্রায় চার ঘণ্টার তল্লাশি অভিযানে কেউ ধরা পড়েনি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শুরু হওয়া ওই অভিযান বুধবার ভোরে শেষ হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর।
তিনি বলেন, নবোদয় হাউজিং এলাকার সন্দেহজনক মেস ও বাসাবাড়িতে জঙ্গি সংশ্লিষ্ট কেউ আছে কি না- তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়েছে। অভিযানের পাশাপাশি এলাকায় সচেতনামূলক প্রচার চালানো হয়েছে।
এ সময় চলাকালে এলাকাবাসী সহযোগিতা করেছে জানিয়ে তিনি বলেন, 'আমরা এ অভিযানে কোনো অপরাধীকে ধরতে পারিনি। তবুও আমরা পরবর্তী চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
