সীতাকুণ্ডে চার চাউল আড়তদারকে অর্থদণ্ড

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৫:৪৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ভ্রাম্যমাণ আদালত চার চাউল আড়তদারকে অর্থদণ্ড দিয়েছে।
 
জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভা সদরে ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম ভূঁইয়া চাউলের আড়তের মালিকদের গুদামে অভিযান চালায়।
 
এ সময় অতিরিক্ত চাউল মজুদ রাখার দায়ে চারটি দোকানের মালিককে মোট ১২ হাজার সাত শ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এরপর সদরে অবস্থিত মহিলা কলেজ ও স্কুলের রাস্তার পাশে ফুটপাতের কাঁচাবাজারের দোকানগুলো তুলে দিয়ে ছাত্রীদের আসা-যাওয়ার পথ বাধাহীন করে দেয়।
 
এ সময় পাট অধিদফতরের পরিদর্শক বাবুল দাশ, ম্যাজিস্ট্রেটের সিএ মো. আবুল খায়ের, বাজার কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন ভূঁইয়া, সহ-সভপতি মো. সোহেল ও থানার এসআই মো. আশরাফ হোসেনসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।