সিরিয়ায় কুর্দি অধ্যুষিত কামিশলি শহরে জোড়া বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছে। বুধবার তুরস্ক সীমান্তের নিকটবর্তী শহরে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি হামলা হয়েছে কুর্দি নিরাপত্তা বাহিনীর সদর দফতরের সামনে। অন্য হামলাটি মোটরবাইকের মাধ্যমে করা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগেও কুর্দি অধ্যুষিত এলাকায় হামলা চালিয়েছে আইএস। এর আগে মার্কিন জোট সমর্থিত কুর্দিযোদ্ধাদের সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্ট হাসাকেহ প্রদেশে আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করে।
আইএসের কথিত বার্তা সংস্থা আমাক থেকে বলা হয়, স্থানীয় পুলিশ সেন্টারের সামনে ও এবং একটি সরকারি ভবনের সামনে তাদের যোদ্ধারা আত্মঘাতী হামলা করেছে। বিবিসি।
