লা মেরিডিয়ানে জাতীয় যুব নীতির ওপর কর্মশালা

আপডেট : ২৭ জুলাই ২০১৬, ২১:২৪
জাতীয় যুব খসড়া নীতির উপরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, ইউএনএফপিএ ও সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)।
 
কর্মশালায় বক্তারা যুব সমাজকে কাজে লাগাতে জাতীয় যুব নীতি দ্রুত বাস্তবায়নের উপরে গুরুত্বারোপ করেন। তারা যুব সমাজের সু-শিক্ষা, বিনোদন, মানসিক স্বাস্থ্য, উপযুক্ত বয়সে বিয়ে সর্বোপরি কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় সাংসদ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. সানজিদা খানম এমপিসহ বেশ কয়েকজন সংসদ সদস্য। অন্যান্য অতিথিদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, কাজী আখতারুদ্দিন আহমেদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সচিব ও কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মশালায় উপস্থিত ছিলেন।
 
তরুণদের সংগঠন ‘ইয়ং বাংলা’র আহ্বায়ক ,মাননীয় সংসদ সদস্য (শরিয়তপুর-৩) জনাব নাহিম রাজ্জাক অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও সমাপ্তি ঘোষণা করেন।-প্রেস বিজ্ঞপ্তি