রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ওই গ্রামের তোফা মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) ও আব্দুল মতিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার আরিজপুর গ্রামে তারা বৃষ্টির মধ্যে আমনের চারা তুলছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
