বেনাপোলে কাস্টমস রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৫:৫১
যশোরের বেনাপোল চেকপোস্টের স্বর্ণ, ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রাসহ আটক পাচারকারীকে পালিয়ে যেতে সহায়তার দায়ে বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা উত্তম সমাদ্দারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
 
বুধবার তাকে বেনাপোল চেকপোস্ট থেকে তলব করে বেনাপোল কাস্টমস হাউজে ডেকে নিয়ে সাময়িক বরখাস্তের চিঠি ধরিয়ে দিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ।
 
১৩ জুলাই বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকার ১৫ লক্ষ টাকার সমমানের এবং ১৪ জুলাই বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকার ৮৫ লাখ টাকার সমমানের এবং ১৬ জুলাই বাংলাদেশি চার লাখ সাত হাজার টাকা জব্দ করে পাচারে জড়িত আটকদের পালিয়ে যেতে সহায়তায় করার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে।
 
জানা গেছে, ১৪ জুলাই পাসপোর্টধারী যাত্রী ফরিদ হোসাইন ঢাকার নবাগঞ্জ এলাকার রজব আলীর ছেলে ৮৫ লাখ টাকা নিয়ে ভারত থেকে আসার সময় কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হওয়ার পর গোয়েন্দাদের কাছে থাকা গোপন সংবাদের ভিত্তিতে টাকাসহ তাকে আটক করে কাস্টমস রুমে বসিয়ে রাখে। পরে সু কৌশলে উত্তম সমাদ্দার তাকে পালিয়ে যেতে সহায়তা করে। ফরিদকে পালিয়ে যেতে সহায়তার পর কাস্টমস এবং কাস্টমস গোয়েন্দাদের ভিতর চাপা উত্তেজনা সৃষ্টি হয়। গোয়েন্দাদের প্রসাশনিক কর্মকর্তারা ঢাকা থেকে খবর পেয়ে তড়িঘড়ি করে বেনাপোল এসে কাস্টমসের সঙ্গে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে তদন্ত শুরু করেন। এরপর তদন্তে বেরিয়ে আসে থলের কালো বিড়াল। 
 
রাজস্ব কর্মকর্তা উত্তম সমাদ্দার সাময়িক বরখাস্তের বিষয়টি কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুর রহমান নিশ্চিত করেছেন।