গাজীপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৮:২০
গাজীপুর সিটি করেপোরেশনের ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
 
এ বারের প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এ ছাড়া ওই বাজেটে নতুন করে কোনো কর আরোপ ও উদ্বৃত্ত রাখা হয়নি।
 
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ এ বাজেট ঘোষণা করেন।
 
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন,  আব্দুল হাদী শামীম,  ওয়াজ উদ্দিন মিয়া, আতাউল্লাহ মন্ডল, রফিজ উদ্দিন রফিজ প্রমুখ।