জঙ্গি তৎপরতা সত্ত্বেও কমবে না বিদেশি পর্যটক: মেনন

আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৯:৫০
 
সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনা বৈশ্বিক সমস্যা সমস্যা হওয়ায় বাংলাদেশে বিদেশি পর্যটক আসা কমবে না বলে মনে করছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বাংলাদেশের পর্যটন সম্ভাবনা প্রতিদিনই বিস্তৃত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যটক নিয়ে ধারণা হয়েছে, এতবড় দুর্ঘটনায় পর্যটক কমে যাবে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে, ২০১৫ সালে যখন দুজন বিদেশিদের হত্যা করা হলো, ২০১৪ সালের চেয়ে ওই বছর পর্যটক বেশি এসেছে। এই ঘটনাগুলো আমাদের দেশের একমাত্র ঘটনা নয়, এটা বৈশ্বিক ঘটনা।’
 
বৃহস্পতিবার সচিবালয়ে বিমান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জঙ্গি-সন্ত্রাসীদের মোকাবেলায় সরকারের সক্ষমতা রয়েছে দাবি করে মেনন বলেন, ‍‘আমরা ট্যুারিস্ট পুলিশ করেছি, তারা তত্পর রয়েছে। ইতোমধ্যেই ট্যুরিস্ট পুলিশ তাদের সক্ষমতা প্রমাণ করেছে, ট্যুরিস্টদের জীবন রক্ষা করতে গিয়ে একজন নিহতও হয়েছেন।’
 
তিনি বলেন, ‘এর বাইরে জেলা পুলিশও পর্যটকদের সহযোগিতা দিচ্ছে। হোটেল-রেস্টুরেন্টেগুলোকে বিশেষভাবে অনুরোধ করেছি তারাও যেন নিরাপত্তার বিষয়টি দেখে।’