রংপুরে তিন জামায়াত কর্মীসহ ৬৫ আসামি গ্রেফতার

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ০৯:৪৭
 
রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত তিন জামায়াত কর্মীসহ ৬৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও চুরি-ডাকাতির মামলা রয়েছে।
 
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।