বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে আনার সময় ৫০০ বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারী আটক হয়নি।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে এসব আটক করা হয়।
জানা গেছে, একদল চোরাচালানী ভারত থেকে মাদক নিয়ে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে মাদকের বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে বস্তার ভেতরে ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
