সাতক্ষীরায় জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩

আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১০:৫৭
সাতক্ষীরায় জঙ্গি দমনে বিশেষ অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের ২৩ কর্মী রয়েছেন। গ্রেফতারকৃতরা নাশকতার মামলার আসামি।
 
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ২৫ জন, তালায় ২০ জন, কালিগঞ্জে ১০, কলারোয়ায় পাঁচজন ও আশাশুনিতে পাঁচজন, শ্যামনগরে তিনজন ও দেবহাটায় তিনজন এবং পাটকেলঘাটায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।