নাটোরের সিংড়া উপজেলায় প্রভাবশালীদের দেয়া বাঁধে কৃষকদের কয়েক শ বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চামারী ইউনিয়নে স্থানীয় গ্রামের মতলেব আলী দীর্ঘ ১০ বছর যাবত এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে জমিতে বাঁধ দিয়ে এসব করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষকরা। মতলেব আলী ইউনিয়নের দড়ি মহিষমারী গ্রামের বাসিন্দারা। এ বিষয়ে এলাকার ভুক্তভোগী কৃষকরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করছেন।
এলাকার ভুক্তভোগী কৃষকরা জানিয়েছেন, প্রতি বছর মাঠে জমি চাষাবাদের মাধ্যমে বিঘা প্রতি ১০-১৫ মন করে ধান পেতাম। যা দিয়ে সংসারের খরচ চলতো। কিন্তু বিগত ১০ বছর ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তি মতলেব আলী রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে এ এলাকার কৃষকদের জিম্মি করে রেখেছে। জমির আগে জবর দস্তি করে বাঁধ দিয়ে ও ঘের তৈরি করে সে মাছের চাষাবাদ করে আসছে। অথচ সেখানে তার কোনো জমি নাই।
কৃষকরা আরো জানান, এ বিলে তার কোন জমি নাই অথচ সে জোর করে বাঁধ দিয়ে মাছ চাষ করছে।
চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম জানান, এ বিষয়ে কৃষকরা তার কাছে আসছিল। তারা এর প্রতিকার চায়। আমরা তাদের পরামর্শ দিয়েছি যে, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হোক। পরিষদ সহযোগিতা করবে।
সহকারী কমিশনার ভূমি জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুতর। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
