মানিকগঞ্জের সাটুরিয়া থানা ভবনের ভিতরে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মো. রাহিম হোসেন (৮) ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী গ্রামের মো. ইয়ার উল্লার ছেলে।
জানা গেছে, শুক্রবার সাটুরিয়া থানা ভবনের ভিতরের পুকুরে পাড়ে মো. সোলাইমান হোসেন(৭) ও মো. রাহিম হোসেন(৮) নামে দুই শিশু খেলা করছিল। খেলার একপর্যায়ে হঠাৎ পা পিছলে রাহিম পুকুরে পড়ে যায়। সোলাইমান হোসেন বাড়িতে গিয়ে এ খবর জানালে এলাকাবাসী রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
