রংপুরে দুই জামায়াত কর্মীসহ গ্রেফতার ৩৯

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১০:০৩
 
রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মীসহ ৩৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের ধরা হয়।  সকালে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে তাদের।
 
পুলিশ জানায়, আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।