চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বাস শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আরকান পরিবহণ শ্রমিক সমিতি ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের বিভিন্ন এলাকায় বিশেষ করে স্টেশনগুলোতে বাসের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। যাত্রীদেরকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী জানান, কর্ণফুলী নতুন ব্রিজে সন্ত্রাসীরা বাসের দুই-তিন শ্রমিককে প্রহার করে। এর প্রতিবাদে তারা ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়।
