দক্ষিণ টাঙ্গাইলের নাগরপুর, মানিকগঞ্জের দৌলতপুর, সিরাজগঞ্জের চৌহালী উপজেলাবাসীর যোগাযোগের একমাত্র সড়ক, টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের চাষাভাদ্রা নামকস্থানে বেইলি ব্রিজ ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।
শনিবার সকালে বন্যার পানির প্রবল স্রোতে চাষাভাদ্রার বেইলি ব্রিজের দক্ষিণ পাশ ভেঙ্গে পড়ে। ফলে এ অঞ্চলের জনসাধারণের ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আকস্মিক ভাবে ব্রিজটি ভেঙ্গে পড়ায় রাস্তার দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত টাঙ্গাইল সড়ক ও জনপথের সেকশন অফিসার রেজাউল কবির জানান, সাময়িক ভাবে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করছি। আমাদের সংগ্রহে এই মানের বেইলি নেই, বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। যত দ্রুত সম্ভব ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হবে।
