ধর্ষণের দায়ে দক্ষিণ কোরীয় যাজকের কারাদণ্ড

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:৪০

আট জন নারী অনুসারীকে ধর্ষণের দায়ে দক্ষিণ কোরিয়ার এক যাজকের ১৫ বছরের কারাদণ্ড হয়েছে। সিউলের মামিন কেন্দ্রীয় গির্জার যাজক ৭৫ বছর বয়সী লি জায়ে-রকের প্রায় এক লাখ ৩০ হাজার অনুসারী আছে বলে জানিয়েছে বিবিসি। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন লি রক।

ধর্ষিতারা জানিয়েছেন, যাজক লি তার ‘স্বর্গীয় ক্ষমতার’ কথা বলতেন এবং সে যা বলে তাই করতে তারা বাধ্য বলে অনুভব করতেন কারণ ‘তিনি ছিলেন দেবতা’। দক্ষিণ কোরিয়ার অধিকাংশ খ্রিষ্টান মূলধারার গির্জাগুলোর অনুসারী।  ১৯৮২ সালে মাত্র ১২ জন অনুসারী নিয়ে মামিন কেন্দ্রীয় গির্জা প্রতিষ্ঠা করেছিলেন লি। অডিটোরিয়ামসহ বিশাল সদর দপ্তর নিয়ে বর্তমানে এটি একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের ওয়েবসাইটে অলৌকিক ঘটনার প্রতিশ্রুতিও দেওয়া আছে।