বেনাপোলে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বিক্ষোভ সমাবেশ

আপডেট : ৩০ জুলাই ২০১৬, ২১:০৯
শার্শা উপেজলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বেনাপোল বাজারে শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
বিক্ষোভ মিছিল বেনাপোল বাজার থেকে কাস্টমস ও বন্দর এালাকা প্রদক্ষিণ করে।
 
পরে বাজারে এক প্রতিবাদ সমাবেশ বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের  সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওয়াহেদুজ্জামান অহিদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল।