পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি এলাকায় নির্বাচনী সহিংসতায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী সদস্যসহ ৭ জন নিহত হওয়ার ঘটনায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করে ভ্রমণ সতর্কতা জারি করেছে ব্রিটেন। গতকাল বৃহস্পতিবার জারি করা ওই সতর্ক বার্তায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবনে ভ্রমণ না করার জন্য পরামর্শ দিচ্ছে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস।
