নাগরপুরে বেইলি ব্রিজ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ০১:২১
দক্ষিণ টাঙ্গাইলের নাগরপুর, মানিকগঞ্জের দৌলতপুর, সিরাজগঞ্জের চৌহালী উপজেলাবাসীর যোগাযোগের একমাত্র সড়ক টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের চাষাভাদ্রা নামকস্থানে অবস্থিত বেইলি ব্রিজটি গত শনিবার সকালে বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে  গেছে। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
 

ঘটনাস্থলে উপস্থিত টাঙ্গাইল সড়ক ও জনপথের সেকশন অফিসার রেজাউল কবির জানান, সাময়িকভাবে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা  নেওয়া হয়েছে। আমাদের সংগ্রহে এই মানের বেইলি ব্রিজ নেই। বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। যতদ্রুত সম্ভব ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।