সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১৪ কর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৩৪ জন, কলারোয়া থানা থেকে ১২ জন, তালায় ৩ জন, কালিগঞ্জে ৫ জন, শ্যামনগরে ৪ জন, আশাশুনিতে ৩ জন, দেবহাটায় ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
