সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ১৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নিয়মিত মামলার আরো ৫০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।
