চট্টগ্রাম মেডিকেলে ক্যান্টিন কর্মচারী খুন

আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১২:৪৪
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ ফরহাদ (২৩) নামের এক ক্যান্টিন কর্মচারী খুন হয়েছেন। রবিবার সকাল ছয়টার দিকে ওই ক্যান্টিনের ভেতরে এ ঘটনা ঘটে।
 
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, পূর্ব শত্রুতার জেরে মাসুদ নামের এক যুবকের ছুটিকাঘাতে চমেক হাসপাতাল ক্যান্টিনের কর্মচারী ফরহাদ খুন হয়েছেন। রবিবার সকালে তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।