হংকংয়ের স্বাধীনতাপন্থী ন্যাশনাল পার্টির নেতাকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। 'হংকং চীনের অবিচ্ছেদ্য অংশ' এমন একটি বিতর্কিত ফর্মে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোর পর তাকে অযোগ্য ঘোষণা করা হল। আগামী মাসে সেখানে লেজিসলেটিভ কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
শনিবার নির্বাচন কমিশন থেকে চ্যান হো টিনকে ইমেইল করে জানানো হয়, নির্বাচনের জন্য তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, হংকংয়ের স্বাধীনতার পক্ষে কথা বলেন এমন অপর রাজনীতিকদেরও প্রার্থিতা বাতিল করে দেয়া হতে পারে।
ফেসবুক পোস্টে ন্যাশনাল পার্টির প্রতিক্রিয়ায় বলা হয়, রাজনৈতিক মতপার্থক্যের কারণে হংকংয়ের গণতান্ত্রিক নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় আমরা প্রকারান্তরে সম্মানিত বোধ করছি।
এক দেশ দুই নীতির আওতায় ১৯৯৭ সালে চীনের সঙ্গে যুক্ত হয় হংকং। এই নীতিতে হংকংয়ের জন্য স্বতন্ত্র আইন ও উল্লেখযোগ্য পরিমাণ আত্মনিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সূত্র: বিবিসি
