হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ছয় দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শনিবার সকালে মেলার উদ্বোধন করেন মাহবুব আলী এমপি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএফএ এম শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কৃষি কর্মকর্তা মো. আতিকুল হক, ইউপি চেয়ারম্যন মো. আপন মিয়া, আরিফুর ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন, সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা হূষীকেশ ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।
‘সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ৪ আগস্ট পর্যন্ত এ মেলা চলবে। উদ্বোধন শেষে একটি র্যালি বের হয় । মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫টি স্টলে ২ শতাধিক প্রজাতির ফল বনজ ও ঔষধি গাছের চারা ও বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হয় । শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৭শ চারা বিতরণ করা হয়।
