নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতলেন উইলিয়ামসন

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৯:৩৮

নিউজিল্যান্ডের তিন ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার ও 'রিচার্ড হ্যাডলি' মেডেল- ২০১৮ জিতে নিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়াও ২০১৮ সালের বর্ষসেরা পুরস্কারের বিভিন্ন বিভাগে পুরষ্কার জিতে নিয়েছেন রস টেলর, ট্রেন্ট বোল্ট এবং কলিন মুনরো। বৃহস্পতিবার (২১ মার্চ) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড অকল্যান্ডে বর্ষসেরা ক্রিকেটার-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই তালিকা ঘোষণা করে পুরস্কার বিতরণ করে।

অনুষ্ঠান শুরুর আগে গত শুক্রবার দেশটির ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এরপর শুরু হয় মূল পুরস্কার বিতরনী অনুষ্ঠান। নিউজিল্যান্ডের তিন ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটার ও 'রিচার্ড হ্যাডলি' মেডেল জিতে নেন অধিনায়ক উইলিয়ামসন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ম্যাচে গড়ে ৮৯ ও মোট ৮০১ রান এই খেতাব জিতেছেন উইলিয়ামসন। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে গত বছর ম্যাচ প্রতি গড়ে ৮৪ রান ও মোট ৭৫৯ রান করে রস টেলর জিতেছেন সেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব। বল হাতে ম্যাচ প্রতি গড়ে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৩৫ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের সেরার পুরষ্কার জিতে নিয়েছেন বোল্ট। টি-টোয়েন্টি ক্রিকেটে সেরার পুরষ্কার জিতেছেন কলিন মুনরো।

আরও পড়ুন:  চীনে রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

অন্যদিকে নারী ক্রিকেটে সেরা তরুণ অলরাউন্ডারের পুরস্কার জিতেছেন অ্যামেলিয়া কার। 

ইত্তেফাক/জেডএইচডি