চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জঙ্গি-সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সদরের আলহাজ মোস্তফিজুর রহমান কলেজের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমে কলেজ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কলেজ অধ্যক্ষ মো. মফিজুর রহমানের নেতৃত্বে একটি র্যালি কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
