ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার ছোটপানাডুবি গ্রামে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাধবপর টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী তানজিলা আক্তারের (১৭) লাশ দেখতে পায় পরিবারের লোকজন।
থানার উপ-পরিদর্শক বসার আহম্মেদ জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রেম গঠিত কোনো কারণে তানজিলা আত্মহত্যা করে থাকতে পারে।
তিনি বলেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
