সোমবার নওগাঁর রাণীনগরে সারাদেশের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাণীনগর শের-এ-বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয়ে সন্ত্রাস নয়, শান্তি চাই শঙ্কামুক্ত জীবন চাই শীর্ষক ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়েছে।
এদিন সকালে মহাবিদ্যালয় প্রাঙ্গণে সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার সুধীজনের অংশগ্রহণে এই মানব বন্ধন পালন করা হয়। মানব বন্ধন শেষে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখ্খার হোসেন পথিকের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গির আলম, চিত্তরঞ্জন রায়, প্রভাষক আনিছুর রহমান, শরিফুল ইসলাম, দেওয়ান মতিউর রহমান স্বপন, ছাত্রলীগ নেতা মোহন, এসকে সিনহা, শিক্ষার্থী মোছা. নিগার সুলতানা, তমা আক্তার প্রমুখ।
