চৌগাছায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৫:১৮
যশোরের চৌগাছায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ সোমবার সকাল ১১টায় একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
যে সকল শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন করেছে তাদের মধ্যে রয়েছে, চৌগাছা ডিগ্রি কলেজ, জিসিবি আদর্শ কলেজ, এসএম হাবিবুর রহমান পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, মৃধাপাড়া ডিগ্রি মহিলা কলেজ, এবিসিডি ডিগ্রি কলেজ, চৌগাছা কামিল মাদ্রাসা, বাদেখানপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, গুয়াতলী মাকানুসুন্নাত দাখিল মাদ্রাসা, চাঁদপাড়া মাধ্যামিক বিদ্যালয়, ঝাউতলা এম কে এন জে মাধ্যমিক বিদ্যালয়,  চৌগাছা সাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাশাপোল আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়, বিকেএইচ মাধ্যমিক বিদ্যালয় প্রমুখ।