চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৬:৩৬
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ছমির ব্যাপারী ডাঙ্গী গ্রামে পানিতে ডুবে তাইম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তাইম ব্যাপারী ডাঙ্গী গ্রামে ফরহাদ ফকিরের ছেলে।
 
হরিরামপুর ইউপি চেয়ারম্যান আমীর হোসেন খান জানান, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দুপুর ২টার দিয়ে তাইমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। ঘণ্টাখানেক পর বাড়ির পেছনের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।