চাঁপাইনবাবগঞ্জে ২১ জামায়াত-শিবির কর্মী আটক

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১০:৩৮
 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জঙ্গি দমনে বিশেষ অভিযানে ককটেল ও গান পাউডারসহ জামায়াত-শিবিরের ২১ কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের মণ্ডলপাড়ায় একটি স্কুলে জামায়াত-শিবির কর্মীদের গোপন বৈঠকের সংবাদ পেয়ে অভিযান চলানো হয়। এ সময় সংগঠনটির ২১ কর্মীকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৩০টি ককটেল, পাঁচ গ্রাম গান পাউডার ও কিছু জিহাদি বই উদ্ধারের পর জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আটকদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।