রংপুর জেলায় জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানে পলাতক ৪৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ তাদের গ্রেফতার করা হয়।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
