রাজশাহী মহানগরীর ডাশমারী এলাকায় আশা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার রুস্তম আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত নয়টার দিকে বাড়ির সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আশা আত্মহত্যা করে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তার পরিবারের সদস্যরা জানাতে পারেনি।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার হয়েছে।
