বন্যা কবলিত এলাকায় বহুতল আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৭:১১
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকার প্রতিটি মানুষকে প্রয়োজনীয় সহযোগিতা দিবে। এ ছাড়া আগামীতে বন্যায় যাতে মানুষকে রাস্তায় না থাকতে হয় সেজন্য বন্যা কবলিত এলাকায় বহুতল বিশিষ্ট আশ্রয় কেন্দ্র নির্মাণ হবে। যেখানে মানুষ ও গাবাদি পশুর থাকার পৃথক ব্যবস্থা থাকবে।
 
মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ি মাঠে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
 
এ সময় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের পরিচালক রিয়াজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি  সৈয়দ শামস-উল-আলম হিরু, পুলিশ সুপার আশরাফুল ইসলাম প্রমুখ।