বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার নীলমনিগঞ্জ থেকে ১২ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ১ জনকে আটক করেছে।
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর থানার নীলমনিগঞ্জ বাজার এলাকার পিটিআই মোড় সংলগ্ন চাউল মিলের অফিস হতে ২ পাউন্ড কোবরা সাপের বিষসহ তাকে আটক করে।
আটককৃত মো. সোহেল একই এলাকার বোয়ালমারী গ্রামের হারুনের পুত্র। বিষসহ সোহেলকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
